প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
বাসে আ*গুন পু*ড়ে অ*ঙ্গার চালক, মাম*লার পর এক আসা*মী গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আ*গুন দেয়ার চালকের মৃ*ত্যুর ঘটনায় মা*মলা হয়েছে। মা*মলার সিসিটিভি দেখে আসা*মী শনাক্ত করে আনোয়ার হোসেন (৩৬) নামে একজনকে গ্রে*প্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আনোয়ার হোসেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি। সে ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
বুধবার (১২ নভেম্বর) ভোররাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকার থেকে আনোয়ার হোসেনকে গ্রে*প্তার করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে নিহ*তের ছোট বোন ময়না আক্তার ফুলবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আ*সামী করে সন্ত্রা*স বিরো*ধী আইনে ও হ*ত্যা মা*মলা দায়ের করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুজনুজ্জামান মা*মলা ও গ্রে*প্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা সকল প্রস্তুতি সম্পন্য করেন। পরে আসামী শনাক্তের পর নিহতের ছোট বোন বাদী হয়ে স*ন্ত্রাস বিরো*ধী আইনে ও হ*ত্যা মা*মলা দায়ের করেন। অপর দুই আসা*মীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা এ বাসটিতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫) অবস্থান করছিলেন। রাত বেশি হয়ে যাওয়ার কারণে তারা ভোরে বাড়ি ফেরার আশায় বাসের ভেতরে অবস্থান করছিল। এ সময় মাক্স পড়া অবস্থায় ৩ যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের বাসটিতে প্রে*ট্রোল ঢেলে আ*গুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনাটি টের পেয়ে বাসের গ্লাস ভেঙ্গে শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫) বেরিয়ে আসে। এতে পড়ে গিয়ে মাথায় মারা*ত্মক আঘাত*প্রাপ্ত যাত্রী শারমিন সুলতানা রুমকিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ সময় ঘুমিয়ে থাকা চালক মো. জুলহাস মিয়া বাসের ভেতরে আটকা পড়ে অগ্নি*দগ্ধ হয়ে সেখানেই মা*রা গেছে।
নিহ*ত জুলহাস উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত বাস চালিয়ে আসছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ